শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পাদন করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে – ডিসি মো: সাইফুর রহমান

ভ্রাম্যমাণ রিপোর্টার :
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৬২ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে ১৫৪ ময়মনসিংহ -৯ আসনে নির্বাচনে দায়িত্ব পালন কর্মকর্তা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ কালে নান্দাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: সাইফুর রহমান বলেন, এবারের নির্বাচন নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদন করতে যা যা ব্যবস্থা করার প্রয়োজন তাই করেছি। কোন প্রকার ষড়যন্ত্র একে দমাতে পারবেনা। আমরা ভোটারদের ভোট নির্বিঘ্নে ভোট প্রদান করতে প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পর্যাপ্ত পরিমান ষ্ট্রাকিং ফোর্স নিয়োজিত রয়েছে ইতিমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। এতে আপনারা কখনো মনোবল হারাবেন না, সুষ্ঠু ভোট সম্পাদনের জন্য আমরা সর্বদা প্রস্তুত।

তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য আরও বলেন, আপনারা সবাই নিরপেক্ষতা সাথে দায়িত্ব পালন করবেন আপনারা আমরা মিলে রাষ্ট্রকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারব। পুলিশ সুপার মো: দিদারুল আলম বলেন, আইন শৃং্খলা বাহিনী এবার অত্যন্ত কঠোর হস্তে দমন করবে। যেখানে কিঞ্চিৎ সমস্যা অনুভব করবেন সেখানে আপনার আমাদের স্ট্রাকিং ফোর্সের সাথে যোগাযোগ করবেন সঙ্গে সঙ্গে তারা আপনাদের পাশে দাঁড়াবে। এখন আর পেছনে ফেরার সময় নেই। আপনারা আমরা মিলে ভোট কেন্দ্রের পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হব। নির্বাচন ব্যবস্থা এমন দু:সাহস কারো করার ক্ষমতা নেই। আপনারা মনোবল শক্ত রাখবেন। আমরা পাশে আছি। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফাতেমা জান্নাত বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইলে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আপনাদের সহযোগিতায় একটা ভালো নির্বাচন উপহার দিতে সক্ষম হব।

নির্বাচনকে সুষ্ঠু ভাবে সম্পাদন করতে ইতিমধ্যে প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আপনারা যাতে শংকামুক্ত হয়ে ভোট গ্রহণ করতে পারেন প্রশাসন তাই করছে। আপনারা পেশাদারিত্ব প্রতি মনোযোগী হলেই সব সম্ভব। এই সময় জেলা নির্বাচন কর্মকর্তা, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: আল আমিন, ও উপজেলা নির্বাচন অফিসার বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো,সালা উদ্দিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য নান্দাইল উপজেলা তের ইউনিয়ন ও পৌরসভায় ১২১ ভোট কেন্দ্র রয়েছে। ঝুকিপূর্ণ কেন্দ্র গুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফাতেমা জান্নাত।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..