মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আমতলীতে যৌথ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮২২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের ঘোপখালী এলাকা থেকে বাংলাদেশ নৌবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট এ জেড এম জহুরুল ইসলামের নেতৃত্বে আমতলী থানা পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঘোপখালী এলাকার নিজ বসতঘর থেকে মনির শরীফ (৪৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত সাত্তার শরীফের ছেলে। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, আটক মনির শরীফের বিরুদ্ধে আমতলী থানায় পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয়ভাবে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানা কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..