রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মরহুম গেরিলা কমান্ডার স. ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৪০ বার পঠিত
ছবি: সংগৃহীত

মোরেলগঞ্জের অন্যতম কৃতী সন্তান, সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর গেরিলা যোদ্ধা মরহুম স. ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মরহুমের সমাধিস্থলে উপস্থিত হয়ে কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মরহুম স. ম. কবির আহমেদ মধু ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে সুন্দরবন অঞ্চলে একজন সক্রিয় গেরিলা যোদ্ধা ও ক্যাম্প কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্থানীয় মুক্তিবাহিনীর অধীনে কলমতেজি ক্যাম্পের দায়িত্বে থেকে সুন্দরবন এলাকায় বিভিন্ন দুঃসাহসিক অভিযানে নেতৃত্ব দেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবোজ্জ্বল অবদান রাখেন।
কবর জিয়ারতকালে অধ্যক্ষ আব্দুল আলীম মরহুমের ত্যাগ ও দেশপ্রেম স্মরণ করে বলেন, “মুক্তিযুদ্ধের এই বীর সন্তানদের অবদান জাতি কখনো ভুলবে না। তাঁদের আদর্শ ও সাহস আমাদের জন্য চিরন্তন প্রেরণা।”

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ উপজেলা শাখা সভাপতি আব্দুল মান্নান, উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামানসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহম্মদ মধু সাহেবের কবর জিয়ারত করেন বাগেরহাট ৪ সংসদীয় আসনের ১১ দলীয় জোট প্রার্থী জননেতা অধ্যক্ষ আব্দুল আলীম সাহেব।উক্ত জিয়ারতে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান খান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..