শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

ভূমিধস বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

দৈনিক সংবাদ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
তারেক রহমান ও নরেন্দ্র মোদি--------------------------------- ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।

পোস্টে নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ে নেতৃত্ব দেয়ার জন্য জনাব তারেক রহমানকে আমি উষ্ণ অভিনন্দন জানাই।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, এ জয়ে আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের ভরসা প্রকাশ পেয়েছে। একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারত তার সমর্থন অব্যাহত রাখবে।

আমাদের বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী করতে ও উভয় দেশের মানুষের জন্য উপকার এনে দেয় এমন উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি’, যোগ করেন মোদি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৬ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র প্রার্থী ৬ আসনে জয়ী হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..