বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
“বরাদ্দ আছে, সুব্যবস্থা নেই: পটুয়াখালী পিটিআইয়ে অনিয়মের ছাপ” আদমদীঘিতে ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাগেরহাট জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক হলেন মোরেলগঞ্জের প্রধান শিক্ষক লুৎফর রহমান গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৩ প্রতিষ্ঠান ও ৪ বিশিষ্ট নাগরিক তাড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নতুন বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসর ঢাকা-মাওয়া মহাসড়কে নিষিদ্ধ বরগুনা জেলা ছাত্রলীগের মিছিল আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা

করোনা ভাইরাসে রাশিয়ায় মৃত্যু ছয় লাখের বেশী : রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৬২৯০ বার পঠিত

করোনাভাইরাসে রাশিয়ায় মৃত্যু ছয় লাখ ছাড়িয়েছে বলে দেশটির দুটি সরকারি সংস্থার তথ্যের উপর ভিত্তি করে করা বার্তা সংস্থা রয়টার্সের এক হিসাবে উঠে এসেছে।

তাদের হিসাবে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু দেখা দেশগুলোর তালিকায় রাশিয়ার অবস্থান এখন তিন নম্বরে। সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আট লাখ ১৩ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে এবং ব্রাজিলে প্রাণ গেছে ছয় লাখ ১৮ হাজার মানুষের।

রয়টার্সের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত রাশিয়ায় কোভিডে মৃত্যু হয়েছে ছয় লাখ ৪৩৪ জনের। অন্যান্য দেশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টকে দ্রুতগতিতে ছড়াতে দেখা গেলেও রাশিয়ায় এখনও নতুন এ ধরনটি প্রভাবশালী হয়ে উঠতে পারেনি। চলতি সপ্তাহ পর্যন্ত দেশটিতে মাত্র ৪১ জনের দেহে ওমিক্রন পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ছয় লাখ মৃত্যুর যে হিসাব রয়টার্স দিয়েছে সেখানে অক্টোবর পর্যন্ত রোসস্ট্যাট স্ট্যাটিসটিকসের তথ্য নেওয়া হয়েছে, আর নভেম্বর ও ডিসেম্বরের তথ্য নেওয়া হয়েছে রাশিয়ান করোনাভাইরাস টাস্ক ফোর্সের।

রোসস্ট্যাটে কোভিডে মৃত্যুর তথ্য, টাস্ক ফোর্সের দেওয়া দৈনিক হিসাবের যোগফলের প্রায় দ্বিগুণ। রোসস্ট্যাটের হিসাবে যেসব মৃত্যুর পেছনে কোভিডের দায় থাকতে পারে বলে সন্দেহ করা হয়, সেগুলোও যুক্ত হয়। তাদের সর্বশেষ প্রকাশিত তথ্যে অক্টোবর পর্যন্ত রাশিয়ায় কোভিড সংক্রান্ত মৃত্যু পাঁচ লাখ ৩৭ হাজারের বেশি, এবং কেবল অক্টোবরেই ৭৪ হাজার ৮৯৩ জন মারা গেছে বলে জানানো হয়েছিল।

এর মধ্যে ৫৮ হাজার ৮২২ জনের মৃত্যুর পেছনে কোভিডই দায়ী বলে জানায় তারা। ৯ হাজার ৯১২ জনের মৃত্যুর সম্ভাব্য কারণও করোনাভাইরাস, তবে কোনো পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিত হওয়া যায়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..