মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

ভাষা শহীদদের বরণে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮০৬ বার পঠিত
জাতীয় শহীদ মিনার-------- ছবি: সংগৃহীত

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের বরণে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। শহীদ মিনারে প্রবেশের প্রতিটি সড়কে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। শিল্পীর রং তুলিতে সাজানো হয়েছে শহীদ মিনারের আশেপাশের সবগুলো সড়ক। দেখে মনে হয়, নতুন রূপে সেজেছে শহীদ মিনার।

এদিকে, দুপুরের পর থেকে শহীদ মিনারের এ নতুন রূপ দেখতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরীর আশ-পাশের বাসিন্দারা। সন্ধ্যা সাতটার পরে ধীরে ধীরে উৎসুক মানুষদের সরিয়ে দেওয়া হয়।

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল শনিবার। ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে এ দিন। রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসায় আজ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। শহীদ মিনারের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এদিন বিকালে সরজমিনে দেখা যায়, নগরীর বিভিন্ন প্রান্ত থেকে শহীদ মিনারের নতুন রূপ দেখতে আসেন বাসিন্দারা। কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ এসেছেন সঙ্গীকে নিয়ে। শহীদ মিনারের চারপাশে থাকা বাঁশের বেড়ার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন তারা। রাস্তার ডিভাইডারে লাগানো হইছে নতুন ফুল গাছ। উৎসুক লোকজন নানা ভঙ্গিতে ছবি তুলছেন।

এদিকে সন্ধ্যার পরে, দোয়েল চত্বর মোড়, ঢাকা ঢাকা মেডিকেল কলেজ, জগন্নাথ হলের মোড় ও শিববাড়ি মন্দির মোড়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পুলিশ, সেনাবাহিনী বিজিবি ছাড়াও সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা কঠোর হতে থাকে।

আরও দেখা যায়, সন্ধ্যার পর ধীরে ধীরে ভাসমান লোকজন ও হকারদের সরিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হতে থাকে। রাত পৌনে ৮টার দিকে ভেতরে ঢুকতে খুব কড়াকড়ি আটক করা হয়। যাদের কাছে অমর একুশের নিরাপত্তা পাশ রয়েছে শুধুমাত্র তাদের ঢুকতে দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলছেন, মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবক মোতায়ন থাকবে। শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বসাধরণকে অনুরোধ জানিয়েছেন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..