ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নবাসীর ৫৪ বছরের লালিত স্বপ্ন বাস্তবায়ন করা হল।
২৮ সেপ্টেম্বর প্রায় ৪কোটি টাকা প্রাকুলিত মূল্যে দ্বি-তলা ভবন/অডিটরিয়াম নির্মাণ কাজের টেন্ডার আহবান করা হয়েছে।
আগামী ১৫ অক্টোবর নির্মাণ কাজের ঠিকাদার লটারীর মাধ্যমে মনোনয়ন করা হবে। বিয়ারা গ্রামে বর্তমান নির্ধারিত জায়গায় ভবন নির্মান করা হবে এবং প্রতিমন্ত্রী নিজে উপস্থিত হয়ে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নান্দাইল উপজেলা প্রকৌশলী দরপত্র আহবানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ইচ্ছায় এলজিইডি থেকে ভবন নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে।
গাংগাইল ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দরপত্র আহবান করায় গাংগাইল ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ সুশীল সমাজ, শিক্ষক ও সাংবাদিক সমাজ প্রতিমন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ সাংবাদিক সমিতি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান এনামুল হক বাবুল বলেন, এই ভবন নির্মানের ব্যবস্থা করায় গাংগাইলবাসী মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’কে অভিনন্দন সহ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পাশাপাশি বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার নির্বাহী সভাপতি অধ্যাপক মো মাহবুবুর রহমান বাবুল জানান,এই ভবন নির্মাণ একটি যুগান্তকারী পদক্ষেপ। যা গাংগাইল ইউনিয়ন বাসীর দীর্ঘ দিনের দুর্দশা লাঘবের অবসান হতে যাচ্ছে। অবহেলিত রাজগাতী ইউনিয়ন বাসীর দু:খ লাঘবে কমপ্লেক্স নির্মানের দ্রুত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আশু হস্তক্ষেপ কামনা করেন।