বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
চীনের জাতীয় দিবসে শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা স্বৈরাচার-গুপ্ত এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রূপপুরের প্রথম ইউনিট উৎপাদনে, ভাল্ব পরীক্ষা সফল এমপি ফেরদৌসীর পদত্যাগ:শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী সংরক্ষিত সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ তাড়াইলে হিফজুল কোরআন প্রতিযোগিতা: পুরস্কৃত তাদরীসুল কোরআন মাদরাসার দুই শিক্ষার্থী নান্দাইলের গাংগাইল ইউনিয়ন বাসীর স্বপ্ন বাস্তবায়ন করা হল -ইয়াসের খান চৌধুরী

তাড়াইলে হিফজুল কোরআন প্রতিযোগিতা: পুরস্কৃত তাদরীসুল কোরআন মাদরাসার দুই শিক্ষার্থী

মোঃ দিলোয়ার হোসেন, মাল্টিমিডিয়া প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে পুরস্কৃত হয়েছেন তাদরীসুল কোরআন মাদরাসার হিফজুল কোরআন বিভাগের দুই শিক্ষার্থী মো. খলিলুর রহমান ও মো. মাহদি হাসান।

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এবং আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন, তাড়াইল উপজেলা শাখার আয়োজনে এ হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়। এতে আক্তার আছেফা মেমোরিয়াল ট্রাস্ট সার্বিক সহযোগিতা করে।

মঙ্গলবার (১অক্টোবর) দিনব্যাপী এ প্রতিযোগিতা দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসা চত্বরে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা সাব্বির আহমদ রশীদ।

তাদরীসুল কোরআন মাদরাসার দুই শিক্ষার্থী মো. খলিলুর রহমান ও মো. মাহদি হাসানের পুরস্কার অর্জনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে তাদরীসুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মামুনুর রশীদ ও সহকারী পরিচালক হাফেজ মাওলানা হুমায়ূন আব্দুর রহীম বলেন, হিফজুল কোরআন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের মেধা ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন কোরআন হিফজে শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা তাদরীসুল কোরআন মাদরাসার দুই শিক্ষার্থীর এ অর্জনে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট আয়োজক, শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..