মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ভাষা শহীদদের শ্রদ্ধায় আমতলীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮১১ বার পঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল–এর অর্থোপেডিক্স বিভাগের রেজিস্ট্রার ডা. মো. রিয়াজ মৃধার উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শনিবার দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক পাঁচ শতাধিক অস্বচ্ছল, হতদরিদ্র ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসা শেষে অসচ্ছল রোগীদের হাতে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামের বাসিন্দা রফিক মৃধার ছেলে ডা. মো. রিয়াজ মৃধা ৩৯তম বিসিএস উত্তীর্ণ হয়ে বাখেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। একই বছর থেকে তিনি নিজ জন্মভূমি আমতলীতে নিয়মিত ফ্রি চিকিৎসাসেবা প্রদান শুরু করেন।

২০২১ সালে নিজ গ্রাম পূর্বচিলায় বাবা রফিক মৃধা ও মা নুরজাহান বেগমের নামে রফিক-নুরজাহান ট্রাস্ট হাসপাতাল (প্রস্তাবিত) প্রতিষ্ঠার উদ্যোগ নেন। গত পাঁচ বছরে বিভিন্ন জাতীয় ও বিশেষ দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে কয়েক হাজার রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন তিনি।

শনিবারের ক্যাম্পে মেডিসিন, নারী ও প্রসূতি, চর্ম ও এলার্জি, ডায়াবেটিস, হৃদরোগ ও বক্ষব্যাধি, নবজাতক ও শিশু রোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সেবা প্রদান করেন। এতে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীরা চিকিৎসা নেন।

চিকিৎসা নিতে আসা রোগী সালেহা, নাজমা ও কুলসুম বলেন, আমরা টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারি না। অনেক দিন কষ্ট করি। আমাদের গ্রামের ছেলে ডাক্তার হয়েছে, সে আমাদের বিনা টাকায় দেখেছে, আবার ওষুধও দিয়েছে। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে দীর্ঘদিন ভালো রাখেন।

রফিক-নুরজাহান ট্রাস্ট হাসপাতাল (প্রস্তাবিত) এর প্রতিষ্ঠাতা ও শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের রেজিস্ট্রার ডা. মো. রিয়াজ মৃধা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাকে প্রেরণা জোগায়। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ। প্রত্যন্ত গ্রামাঞ্চলের অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। তাদের সেবা দিতেই গত পাঁচ বছর ধরে বিভিন্ন দিবসে ফ্রি চিকিৎসা দিয়ে আসছি। বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত হাসপাতাল চালু করতে পারলে আরও উন্নত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..