বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান তালতলীতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম, ভাতিজাসহ হাসপাতালে ভর্তি বরগুনায় নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট রনজুয়ারা সিপুকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ইয়াসের খান চৌধুরী  নান্দাইলে রাজগাতী ইউনিয়ন বিএনপির নির্বাচনোত্তর আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে অভিনন্দন  চাঁদা বন্ধ, বেড়েছে দখলদারিত্ব : মিরপুর সড়কে বেপরোয়া হকারে জনভোগান্তি চরমে ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন ? আবেদনে যা লাগবে ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড করলে দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা নিতে হবে: আইজিপি উন্নয়ন ও জনসম্পৃক্ততায় জোর: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে এমপি ড. কেরামত আলীর দিনব্যাপী গণসংযোগ

আবুল প্রধান প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাখাওয়াত হোসেন, নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৬৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত আবুল প্রধান প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদদের স্মরণে আলোচনা সভা, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক ব্যানার প্রদর্শন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা “আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” শ্লোগান সংবলিত ব্যানার নিয়ে অংশগ্রহণ করে। ব্যানারে ভাষা আন্দোলনের প্রতীকী চিত্র তুলে ধরা হয় এবং ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুর রহমান বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুরো আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..