শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

কিশোরগঞ্জ আসনে এমপি মো: মাজহারুল ইসলাম এর সাথে বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ভ্রাম্যমাণ রিপোর্টার কিশোরগঞ্জ :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৩৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ গতকাল বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর ও হোসেন পুর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য মো: মাজহারুল ইসলাম এর সাথে রথখলাস্থ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো: মাজহারুল আলম ভুইয়ার নেতৃত্বে নব নির্বাচিত এমপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সংগঠনের কিশোরগঞ্জ জেলার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো,ইকবাল হোসেন, ময়মনসিংহ জেলার সাবেক সহ সভাপতি অধ্যাপক মো মাহবুবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো এমদাদুল হক, সদর উপজেলার সভাপতি মো,ফরিদ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা জাতীয়করণ জোটের আহবায়ক অধ্যক্ষ মো,নজরুল ইসলাম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো,জামিল ভুইয়া, সদস্য মো,মোজাম্মেল হক সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ ।

সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত এমপি মো,মাজহারুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সরকার শিক্ষা বান্ধব সরকার। এদেশের বেসরকারি শিক্ষকদের ভাগ্যে উন্নয়নে বিএনপি সরকার যেভাবে অতীতে কাজ করছে বর্তমানে বিশ্বায়নের যুগে আরও এক ধাপ এগিয়ে। শিক্ষকদের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত তৎপর। আপনারা হতাশা হবেন না, শ্রীঘ্রই শিক্ষকদের কল্যাণে ভালো কিছু আসছে। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ সংসদ সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..