রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

ঢাকা-নরসিংদীর ধর্ষণ-হত্যাকাণ্ডে নিন্দা জামায়াত আমীরের

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮১৯ বার পঠিত
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান---------------------------ছবি: সংগৃহীত

ঢাকায় ৬ বছরের এক শিশু ও নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ বিষয়ে বক্তব্য দেন জামায়াত আমীর।

পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকায় ছয় বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং রাজধানীর হাজারীবাগে এক স্কুলছাত্রী হত্যার ঘটনা পুরো জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে।

তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় কোথাও কোথাও রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং প্রশাসনের চরম শৈথিল্যের চিত্র দেখা যাচ্ছে। অপরাধীদের বিচারের মুখোমুখি করার পরিবর্তে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার চাপ দেয়ার মতো ঘটনাকে তিনি মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। ক্ষমতার প্রভাবে কিছু রাজনৈতিক নেতার এমন আচরণ গুরুতর উদ্বেগের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, শিশু তাহিয়া হত্যার ঘটনাকে কার ইশারায় দুর্ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল। একই সঙ্গে মামলা তুলে নিতে পরিবারকে কারা হুমকি দিচ্ছে—সেটিও জনগণের কাছে স্পষ্ট বলে উল্লেখ করেন তিনি। দলীয় পরিচয় ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা এবং অপরাধীদের রক্ষা করা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সংস্কৃতি হতে পারে না বলেও মন্তব্য করেন জামায়াত আমীর।

তিনি বলেন, ন্যায়বিচারের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান ডা. শফিকুর রহমান। দেশের সব নিপীড়িত মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..