রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের নতুন কমিটি ঘোষণা

আসাদুজ্জামান সজীব:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯৪৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ শাহীন চৌধুরী পাশাকে সভাপতি ও এম. জে সৌরভ’কে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারী ২০২৬ সন্ধ্যায় এই আংশিক কমিটি ঘোষনা করা হয়। ২০২৬-২৯ মেয়াদি ত্রি-বার্ষিক কমিটিতে প্রযুক্তিবিদ মোঃ অলিউর রহমান সিনিয়র সহ-সভাপতি, সহ সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল, মিতায়ন চাকমা এবং ডাঃ মোঃ জাকারিয়া চৌধুরী রয়েছেন। এছাড়া এম এইচ কবিরকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোঃ অলিউল্লাহ ভূঁইয়া (সায়েম) যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। ফাতেমা তুজ জোহরা মিতু সাংগঠনিক, খন্দকার মোঃ মহিউদ্দিন মাহি দপ্তর এবং নাজমুল হাসান জনি প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন।

তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপির সহায়ক শক্তি হিসেবে ২০১২ সাল থেকে সংগঠনটি কাজ করে আসছে।

সাইবার দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশ ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও গুজবরোধ এবং সাইবার বুলিং প্রতিরোধ এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত সাইবার কমিউনিটি গঠনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..