মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আমতলীতে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৮১৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরগুনার আমতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আমতলী উপজেলার রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান এবং জেলা মিডিয়া, প্রচার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মুহাম্মদ আবদুল মালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ ইলিয়াস হোসাইন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আমতলী পৌরসভা শাখার সভাপতি মোঃ নিজাম উদ্দিন শিকদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জেল হোসাইন।

এ সময় বক্তারা পবিত্র রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে আত্মসংযম, নৈতিকতা ও সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..