মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

তাড়াইলে জাতীয় নাগরিক পার্টির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৭৬৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলা সদরের মাদ্রাসা মার্কেট এলাকায় অবস্থিত রাজদরবার রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার সমন্বয়কারী সার্জেন্ট (অব.) মো. মহিউদ্দিন মাসুদের সভাপতিত্বে এবং কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসাইনের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. খায়রুল কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোবারক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাড়াইল উপজেলা শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান ভূঁইয়া ও সেক্রেটারি এম.কে. মাসউদ, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আখলাকুল ইসলাম অংকুর, যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির তাড়াইল উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শেখ কাউসার হোসাইন, তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস এবং তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..