শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

ভালুকা প্রতিনিধি :
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৮১২ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট ওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার গেটের সামনে থেকে মো. সোহেল রানা (৩৪) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহেল রানার পিতা তোরাব আলী (ওরফে তোরাপ আলী) ও মাতা সূর্য বানু। তার বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝায়াইল ইউনিয়নের মহাইল গ্রামে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করার কার্যক্রম শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সোহেল রানা ঘটনাস্থলে উপস্থিত থেকে দীপু চন্দ্র দাসকে কারখানার ফ্লোর থেকে গার্ডরুমে নেওয়ার সময় মারধর করে। পাশাপাশি কারখানার কর্মীদের স্লোগান দিয়ে উত্তেজিত করে পরিস্থিতি অস্থির করে তোলে এবং নিহতের মরদেহের ওপর বর্বরোচিত নির্যাতনে অন্যদেরও উৎসাহিত করে।

পুলিশ আরও জানায়, এর আগে গ্রেপ্তার হওয়া তিনজন আসামি আদালতে দেওয়া দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানার নাম উল্লেখ করেছে।

এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত মোট ২৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..