বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৮৯৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মোরেলগঞ্জ পৌর শাখার উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে সাধারণ শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক শহিদুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন ও সংগঠনের সাবেক জেলা সভাপতি ইমরান হোসেন তুহিন।

এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোরেলগঞ্জ পৌরসভার আমির মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি মাস্টার আলামিন, খুলনা মহানগরের সাবেক এইচআরএম সম্পাদক মিনহাজুল আবেদীন সম্পদসহ স্থানীয় শিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিভিন্ন শাখার জনশক্তি এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের সভাপতি মোঃ আতিকুর ইসলাম এবং সঞ্চালনা করেন পৌর শাখার সেক্রেটারি মোঃ ফাহাদ ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। ইফতার মাহফিলটি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..