সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (স্টাফ রিপোর্টার):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৮৩৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ আছর তাড়াইল উপজেলা সদরের হাজী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশনা দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাইল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সারওয়ার হোসেন লিটন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন সাকিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও উপস্থিত ছিলেন স্থানীয় আলেম-ওলামা, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি এবং দলের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..