শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৮০৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নবনির্মিত জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার চর হোগলাবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা কালীবাড়ি পোল সংলগ্ন তালুকদার বাড়ি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তাতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। তিনি ফিতা কেটে মসজিদটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে ড. মনিরুজ্জামান মনির বলেন, “মসজিদ কেবল ইবাদতের স্থান নয়; এটি সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার বিকাশ ঘটানোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। একটি আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা অপরিসীম। এ ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোফাজ্জল মাতুব্বর, মোঃ সোহরাব ব্যাপারী, মোহাজ্জেল ব্যাপারী, মোঃ রুহুল আমিন খান, ড. আলী আহম্মদ খান এবং তালুকদার রিপন মাস্টারসহ আরও অনেকে।

জানা যায়, জেবু ওয়াদুদ পরিবারের উদ্যোগে এবং জমিদাতা পরিবারের সদস্য তালুকদার ফাইজুল কবির লিটনের সার্বিক তত্ত্বাবধানে মসজিদটি নির্মাণ করা হয়েছে। নির্মাণে অর্থায়ন করেন ড. কাজী মনিরুজ্জামান মনির ও তার সহধর্মিনী মির্জা সানজীদা খাতুন, শেখ গোলাম মোস্তফা, তার দুই বোন সালেহা সাদেক ও সাহেরা খাতুন, সীমা হায়দারসহ স্থানীয় শুভানুধ্যায়ীরা। প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

এলাকাবাসী জানান, নতুন এই জামে মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তারা আশা করছেন, মসজিদটি ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..