শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ রিপোর্টার নান্দাইল :
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৫৮০৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ ময়মনসিংহ ও নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা তাড়াইল উপজেলার ঐতিহ্যবাহী পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ইং সনের বন্ধু ব্যাচের উদ্যোগে স্কুলের প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্যে দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: মুকসুদ আলী প্রধান অতিথি হিসাবে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের বড় ভাই এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আফতাব উদ্দিন বিএল সাহেবের হাতে গড়া উক্ত বিদ্যালয়টি ১৯৬১ সনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত অজস্র শিক্ষার্থী রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হয়েছে।

সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল আব্দুল মতিন প্রতিষ্টাকালীন সময়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। কিশোরগঞ্জ জেলার বারের সিনিয়র আইনজীবী বাবু রবীন্দ্র চন্দ্র ভৌমিক প্রথম দিকে উক্ত বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমানে বিদ্যালয়ে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী রয়েছে।

বন্ধু সংঘ – ২০০৯ এর অন্যতম সমন্বয়কারী ইফতেখার আলম বলেন, বিদ্যালয়কে ভালবেসে সম্প্রতি বজায় রাখার স্বার্থে প্রতি বছর উক্ত ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে ইফতার মাহফিল সহ নানা বিদ প্রতিষ্ঠানের স্বার্থে নানা কর্মসূচি পালন করে আসছে এবং প্রশংসা কুড়াচ্ছে। পরে সংগঠনের উপদেষ্টা অনুষ্ঠানের প্রধান অতিথি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো মুকসুদ আলী ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে কৃঞ্চচুড়া, অর্জুন সহ নানা প্রজাতির চারা রোপণ করা হয়।

এ সময় বন্ধু সংঘের তারুন্যদীপ্ত সদস্য মোহাম্মদ সোহেল রানা, তারিফুল ইসলাম শরীফ মো,মাসুম, কে,টি সোহাগ, পিয়েল হাসান, মো,রাজন, মো,ইকবাল হোসেন, ইমরুল হাসান রুমন, দিদারুল ইসলাম, মো,হামিদুল ইসলাম, কায়সার হামিদ,মো,নুরে আলম, সাদ্দাম হোসেন, মো,আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন রুবেল, মো,রুহুল আমিন,মো,অসীম, মো,আতিকুল ইসলাম, মো,শামীম, মো,রুহুল আমিন, ইমরান হাসান খোকা, পিযুষ সাহা, সি আর মামুন, অভিজিৎ, মো,সোহাগ, মো,বোরহান উদ্দিন সোহাগ, নাজমুল হোসেন, মো,মামুন, মো,জুয়েল, মো,কায়সার হামিদ, ও মো, উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির সদস্যরা রাস্ট্রের বিভিন্ন পর্যায়ে কর্মরত থেকে ও তারা বিদ্যালয়ের সমৃদ্ধ কামনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..