রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৫৮০১ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা ঢাকা কলেজে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের সমন্বয়ে গঠিত “ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে ঈদের দিন বিকালে (২১ মার্চ) নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে এক আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করা হয়।

ছাত্র ঐক্য পরিষদের সভাপতি কবির হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, কালের কন্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, সংগঠনের প্রধান উপদেষ্ঠা কামরুজ্জামান কচি, শাহ আলম, সঞ্চয় মোদক, জহিরুল ইসলাম জহির, মোস্তাফিজুর রহমান, ফাইজুল ইসলাম সহ প্রমুখ।

আলোচনা সভা শেষে কলেজ মাঠে ফলদ ও বনজ বৃক্ষ রোপন করা হয়। ছাত্র ঐক্য পরিষদের সভাপতি কবির হোসাইন বলেন, এই সংগঠনের মাধ্যমে ছাত্রদের কল্যাণ সহ নান্দাইলের মানুষের কল্যানে কাজ করা হবে। সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল ছাত্রদের উদ্দেশ্যে বলেন, সংগঠন পরিচালনায় নেতৃবৃন্দের প্রতি আস্থা রাখতে হবে এবং নিজেদের মধ্যে কোন সমস্যা দেখা দিলে তা আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। ফেসবুকে কোন বির্তকিত পোস্ট দেয়া থেকে সকলকে বিরত থাকতে হবে।

আলম ফরাজী বলেন, কালের কন্ঠের পাঠক সংগঠন “শুভ সংঘ” ঢাকা কলেজে করার জন্য সার্বিক সহযোগিতা করা হবে। উক্ত আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জু, রমজান আলী, আমিনুল ইসলাম আশিক, মাহাবুব আলম খান, মোশারফ হোসেন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..