শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম: চাল বিক্রি, ভেকু দিয়ে রাস্তা নির্মাণ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাড়াইলে জমি বিরোধে আদালতে মামাল: এক আসামি গ্রেফতার মাছ-মুরগির দাম চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান তাড়াইলে বাস টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড়

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে সে অনুযায়ী জনগণের ভাগ্যন্নোয়নের কাজ করছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড,খাল পুন:খনন ও কৃষি কার্ডের মাধ্যমেই তা প্রমাণিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) নান্দাইলে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ৪ টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্ধোধন করে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন- সারা দেশের ন্যায় বিএনপি এবং  আমার সংসদীয় আসন নান্দাইলে ভোটের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নের জন্য কাজ  শুরু হয়েছে। নান্দাইলের গুরুত্বপূর্ণ ৬০ টি রাস্তা ও ব্রিজ দ্রুত গতিতে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, খাল পুন:খনন সহ সকল উন্নয়নের চাহিদা অনুযায়ী তালিকা করা হয়েছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সবগুলোই বিএনপি সরকারের আমলে বাস্তবতায়ন করা হবে।

শুক্রবার উপজেলার মোয়াজ্জেমপুর- দত্তপুর সড়ক (০০০-৮২২মিটার), রায়পাশা হাফিজিয়া মাদ্রাসা – দশধর শাহ্ মাজার সড়ক (০০০-২৩৫৫),কপালহর – লংঙ্গারপাড় সড়ক (১০০০-১৭৩৫) ভিত্তিপ্রস্তর স্থাপন ও পশ্চিম দেউলডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের উদ্ধোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন,সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ন-আহবায়ক বাবু পল্লব রায়, আবুল খায়ের বাবুল,সাংবাদিক মিন্টু মিয়া সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..