মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস : অভিযানে কমছে না দালালদের তৎপরতা

বাড়ছে না জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৮০৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানির দাম বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের জ্বালানি বিভাগ।এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়বে না বলে আজ মঙ্গলবার (৩১ মার্চ) নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়।

সিনিয়র সহকারী সচিব এনামুল হকের স্বাক্ষরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে এপ্রিল মাসে জ্বালানি তেলের (ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল) মূল্য পুনর্নির্ধারণ/সমন্বয় বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হলো।

এতে জানানো হয়, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত)’ আলোকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য ১০০ টাকা লিটার, অকটেন ১২০ টাকা লিটার, পেট্রোল ১১৬ টাকা লিটার এবং কেরোসিন ১১২ টাকা লিটারে অপরিবর্তিত রেখে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে, যা ১ এপ্রিল থেকে কার্যকর থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..