বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বরগুনা আমতলীর কৃতি সন্তান তানভীর গনি

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫৮৬৪ বার পঠিত
বরগুনার কৃতি সন্তান তানভীর গনি-------------------------ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনার কৃতি সন্তান তানভীর গনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশেষ সহকারী পদে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

জানা গেছে, তানভীর গনি বরগুনা জেলার আমতলী উপজেলার পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী গাজী বাড়ির সন্তান। তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মরহুম গনি গাজীর ছেলে।

পেশাগত জীবনে তানভীর গনি আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত একজন বিনিয়োগ বিশেষজ্ঞ। তিনি হংকং-ভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট’-এর প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি হেজ ফান্ড ও প্রাইভেট ইক্যুইটি খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে।

এর আগে তিনি বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ‘গোল্ডম্যান স্যাক্স’-এ বিকল্প সম্পদ ব্যবস্থাপনা খাতে বিশেষজ্ঞ হিসেবে ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি ২০০১ সালে যুক্তরাষ্ট্রের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স (এসআইপিএ) থেকে ফিন্যান্স ও ব্যবসায় বিষয়ে বিশেষায়িত হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি লন্ডন ও হংকং এই দুই আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্রের মধ্যে অবস্থান করে তার পেশাগত কার্যক্রম পরিচালনা করছেন।

তানভীর গণির এ নিয়োগে বরগুনাসহ তার নিজ এলাকা আমতলীতে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, তার দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের বিনিয়োগ ও পুঁজিবাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..