মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বরগুনা জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানকে আমতলীতে গণসংবর্ধনা

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৭৯৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনা জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লাকে আমতলীতে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার নতুন বাজার বাঁধঘাট চত্বরে এ সংবর্ধনার আয়োজন করে আমতলী উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দীন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা জেলা পরিষদ এর নবনিযুক্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন অজাদ শাহিন, আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, কামরুজ্জামান হিরু, মববুল আহম্মেদ খান, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কবির উদ্দিন ফকির এবং সদস্য সচিব জালাল আহম্মেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকা বরগুনাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের মাননীয় নেতার নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং জেলার সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..