রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
তথ্য প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় -প্রধানমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে তাড়াইলে জমজ দুই শিশু সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্বালানী সংকটে বড় ভূমিকা রাখছে বিয়ানীবাজার থেকে উৎপাদিত পেট্রোল-অকটেন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবী বিএনপি নেতা মো: সোলায়মান ভুইয়া তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সদস্য মাখদুম সাত্তার রুবেলের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে

তথ্য প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন

ভ্রাম্যমান রিপোর্টার নান্দাইল :
  • আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
সাদ্দাম হোসেন-------------------------ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের সাংসদ ইয়াসের খান চৌধুরীর বিশেষ সহকারী ( অবৈতনিক ) হিসাবে নিয়োগ পেয়েছেন মো: সাদ্দাম হোসেন। রোববার ( ১২) এপ্রিল প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত এক নিয়োগ পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয় বিশেষ সহকারী হিসাবে সাদ্দাম হোসেন প্রতিমন্ত্রীর পক্ষে নির্বাচনী এলাকায় সার্বিক কার্যক্রম সমন্বয় করবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সহায়তা করবেন।

নিয়োগ পত্রে আরও উল্লেখ করা হয় এ দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এদিকে সাদ্দাম হোসেনের এই নিয়োগ নান্দাইল উপজেলার দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানানো হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে তিনি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব যথাযথ ভাবে পালনের অঙ্গিকার ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..