বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

আমতলীতে ওরশ থেকে ফেরার পথে অটোর নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৮৪০ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে ওরশ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে অটোগাড়ির নিচে চাপা পড়ে জুনায়েদ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টেপুড়া বাজার সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার হলদিয়া গাজী কালু দরগাহে রোববার রাতে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। রাতভর ওরশ শেষে সোমবার সকালে অটোগাড়িতে করে বাড়ি ফিরছিল শিশু জুনায়েদ। পথে টেপুড়া বাজার সড়কের মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোগাড়িটি পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় শিশুটির মাথায় মারাত্মক আঘাত লাগে এবং মাথার খুলি ভেঙে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বিকেলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত জুনায়েদের বাড়ি পার্শ্ববর্তী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামে। তার বাবার নাম আবু সায়েদ।

আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..