মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বেতাগীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বরগুনা প্রতিনিধি, মোঃ রাসেল মৃধা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৭৮৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে বরগুনার বেতাগীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের এই উৎসব।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। সকালেই উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বেতাগী সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান কবিরসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ অনুষ্ঠানে যোগ দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
এসময় দর্শনার্থীরা বলেন, “পহেলা বৈশাখ আমাদের বাঙালির প্রাণের উৎসব। এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তারা প্রতিবছর এমন আয়োজন আরও বড় পরিসরে করার দাবি জানান।

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় বাংলা নববর্ষ, যা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য বহিঃপ্রকাশ হিসেবে নতুন প্রজন্মের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..