মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আমতলীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৭৮১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজুল ইসলাম সাওন (২০) আঠারোগাছিয়া ইউনিয়নের সোনালী গ্রামের বাসিন্দা। আহতরা হলেন—অটোরিকশা চালক ফাহাদ (২০), চাওড়া কালিবাড়ি এলাকার বাসিন্দা; জসিম সিকদার, আঠারোগাছিয়া সোনাখালী গ্রামের বাসিন্দা; তুহিন (২২), হলদিয়া ইউনিয়নের বাসিন্দা; এবং বেল্লাল (৩৫), সদর ইউনিয়নের মহিষডাঙ্গা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি মহিষকাটা এলাকা থেকে আমতলীর দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা বাদুরা বাজার এলাকায় সেটি আটক করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. পপি হালদার আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে পটুয়াখালী এলাকায় পৌঁছানোর আগেই মিরাজুল ইসলাম সাওনের মৃত্যু হয়।

ডা. পপি হালদার বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

আমতলী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ সাইদুল ইসলাম জানান, আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে একজন মারা যায়। এবং ঘাতক ট্রাকটি আটকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..