মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আমতলী-তালতলী দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৭৯০ বার পঠিত
প্রতীকী ছবি

বরগুনার আমতলী ও তালতলী—দুই উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতাহার সিকদার (৭৫) ও সোহেল খাঁন (৩০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আজিজ খাঁন নামে আরও একজন। রবিবার সকালে এসব ঘটনা ঘটে।

নিহত আতাহার সিকদারের বাড়ি আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে এবং সোহেল খাঁনের বাড়ি তালতলী উপজেলার দক্ষিণ কড়াইবাড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটছিলেন আতাহার সিকদার। এ সময় তিনি দেখতে পান বৈদ্যুতিক খুঁটির একটি তার ছিঁড়ে রাস্তায় পড়ে আছে। সেটি সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে, সকাল ৯টার দিকে তালতলী উপজেলার দক্ষিণ কড়াইবাড়িয়া গ্রামে নিজ বাড়ির রান্নাঘরে বৈদ্যুতিক তারে হাত দিলে সোহেল খাঁন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা আজিজ খাঁনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল খাঁনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত আজিজ খাঁনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তালতলী থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, বাবা ও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, এর মধ্যে ছেলে মারা গেছেন।

আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বৃদ্ধকে তার পরিবার দাফন করেছেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, নিহতের পরিবার আবেদন করলে সরকারি সহায়তা প্রদান করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..