সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গোপন সফর, ক্ষোভ রাজনৈতিক ও সাংবাদিক মহলে বন বিভাগের উদাসীনতায় পটুয়াখালীতে গাছ চোরাচালান: বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি আমতলীতে হাম-রুবেলা নির্মূলে টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন বেতাগীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অভিযুক্ত, মামলা রুজু…….! আমতলী-তালতলী দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১ আমতলীতে ফেল করা শিক্ষার্থীদের ফরমে কারচুপি, অন্য স্কুলে গোপনে রেজিস্ট্রেশন শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলজুড়ে পোস্টারের দাপট: আগাম নির্বাচনী বার্তা দিচ্ছেন নূরে আলম সিদ্দিকী বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ

আমতলীতে হাম-রুবেলা নির্মূলে টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত

সারাদেশে হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকারের নেওয়া ‘জরুরি টিকাদান কর্মসূচি’র অংশ হিসেবে বরগুনার আমতলী উপজেলায় তৃতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মুস্তাফিজুর রহমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।

উদ্বোধনের পর তিনি উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় টিকাদান কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাম-রুবেলা নির্মূলে এ ধরনের জরুরি টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, যুগ্মসচিব মো. মুস্তাফিজুর রহমান রোববার বিকেলে ঢাকার সচিবালয় থেকে রওনা হয়ে রাতে সদরঘাট থেকে লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন। সোমবার ভোরে বরিশাল পৌঁছে সড়কপথে আমতলীতে আসেন।

পরে সোমবার বিকেলে তিনি বরগুনা শহরে পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। আগামী মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বরগুনা সদর উপজেলায় টিকাদান কার্যক্রম পরিদর্শন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফর শেষে মঙ্গলবার বিকেলে তিনি বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে রাতে লঞ্চযোগে ঢাকার পথে যাত্রা করবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..