পটুয়াখালীতে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিকস লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেগা সেলিব্রেশন প্রোগ্রাম।
প্রতিষ্ঠানটি পটুয়াখালী শাখার আয়োজনে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হেতালিয়া বাধাঘাটস্থ সিঙ্গাপুর টাওয়ারের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের সাফল্যগাঁথায় নতুন সংযোজন হিসেবে একজন ‘ব্র্যান্ড নিউ স্টার অ্যাচিভার’ মোঃ দ্বীন ইসলাম এবং দুইজন ‘ব্র্যান্ড নিউ সেলস অফিসার’ মোঃ ইসহাক ও মোঃ আল আমিন শাহিনকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা তাদের অর্জনে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব খন্দকার ইমাম হোসেন নাসির। তিনি তার বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম আবুল বাশার, জিএম শাহাদাত জামান ও জিএম মোঃ রাসেল তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের মার্কেটিং অফিসার, সেলস অফিসার, ডিস্ট্রিবিউটর এবং নতুন আগ্রহী অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার, যেখানে অংশগ্রহণকারীদের সুস্বাস্থ্য ও জীবনযাপন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, এলিট ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেডের এপিক ইউনিট পটুয়াখালীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।