রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য হযরত কায়েদ সাহেব হুজুর রহ.এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে তাড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন: স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা মোরেলগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রাণনাশের হুমকি—থানায় মামলা

আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন?

আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫৬ বার পঠিত

ভালো -মন্দ মিলিয়েই মানুষ।সুখ – দুঃখ মিলিয়েই মানুষ।নানা বৈচিত্র নিয়ে আমরা বাস করি এ পৃথিবীতে। আমাদের আশপাশে কেউ আমাদের বন্ধু। কেউ আমাদের শত্রু। কেউ আমাদের ভালো করতে চায় কেউ -বা চায় ক্ষতি। আমরা কেউ উপকার করি। আবার অন্যের ক্ষতিও করি।

কিন্তু একজন মানুষ পৃথিবীতে এমন এসেছেন যাঁর কোন দোষ ছিলো না। তাঁর সবকিছুই ছিল ভালো আর ভালো। যাঁর যাবতীয় লেনদেন ও আচার-আচরণের ছিলো সবার জন্য আদর্শ। তিনি সবাইকে ভালোবাসতেন। তাঁর হৃদয়ে সবার জন্য ছিল অফুরন্ত দরদ ও ভালোবাসা।মায়া ও মমতা। শত্রুর সাথেও তিনি কখনো মন্দ আচরণ করতেন না। কারো কোন রকমের অমঙ্গল তিনি চাইতেন না। তিনি ছিলেন চিরকল্যাণকামী। শ্রেষ্ঠতম আদর্শের প্রতীক। মানবতার চিরদরদী বন্ধু। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

জাহেলি যুগে এসে তিনি জাহেলি যুগের মানুষকে এমন সোনার মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন, পৃথিবী -ভরা সোনা দিয়েও যাঁদের একজনের মূল্যও নির্ধারণ করা যাবে না। তিনি ছিলেন সুমহান চরিত্রের অধিকারী।তাঁর পরশেই গড়ে উঠেছিলেন তার প্রিয় সাহাবীরা। মক্কা থেকে ফুটেছিল এ আলো। তারপর এ আলোয়- মদিনায় আলোকিত হয়েছে। তারপর সারা পৃথিবী আলোকিত হয়েছে।

প্রিয় নবী এখন নেই। সাহাবায়ে কেরামও এখন নেই। কিন্তু আছে তাঁর উপর নাযিলকিত কুরআন। আছে তাঁর বাণীহাদীস। আছে তাঁর তত্ত্বাবধানে গড়ে ওঠা সাহাবীদের জীবনচার ও আদর্শ। আমরা যদি প্রিয় নবীর আদর্শকে আকঁড়ে ধরতে পারি…
আমরা যদি প্রিয় সাহাবায়ে কেরামের আদর্শকে বুকে রাখতে পারি,তাহলে এখনো পৃথিবীতে সৃষ্টি হবে মদীনার সেই জান্নাতি পরিবেশ। আমরা মাটির পৃথিবীতে বসেই দেখতে পারবো জান্নাতের ছবি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..