মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৭৮২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার উপজেলায় বর্তমান সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতার বিরুদ্ধে।

শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে আমতলী নুরজাহান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান।

লিখিত বক্তব্যে তিনি জানান, শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার একে স্কুল মোড় এলাকায় একটি দোকানে বসে যুবলীগ নেতা মো. শহিদ খান স্থানীয় কয়েকজনের সঙ্গে আড্ডাকালে বিএনপি ও বর্তমান সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তিমূলক মন্তব্য করেন। এ সময় পাশেই থাকা পৌর ছাত্রদলের কর্মী সাকিব (১৯) এর প্রতিবাদ করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে অভিযোগ অনুযায়ী, শহিদ খান তার সহযোগীদের নিয়ে সাকিবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সাকিবের দুই হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে আমতলী হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এ পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে ইমরান খান আরও অভিযোগ করেন, এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ঘটনার দিন রাতেই অভিযুক্ত শহিদ খানের ভাই মাসুদ শালিসের কথা বলে আইনি ব্যবস্থা নিতে সময়ক্ষেপণ করেন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে ভিন্নধর্মী সংবাদ সম্মেলন করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, অতীতে তিনি বিভিন্ন মামলার আসামি হয়ে কারাবরণ করেছেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। বর্তমানে একটি প্রভাবশালী মহল তার ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ সময় তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, বর্তমান সদস্য সচিব মো. জালাল আহম্মেদ খান এবং কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবলীগ নেতা মো. শহিদ খান হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, চাঁদা দাবির কোনো অভিযোগ তারা পাননি। তবে ছাত্রদল কর্মী সাকিবকে কুপিয়ে আহত করার ঘটনা শোনা গেছে। এ ঘটনায় মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..