বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে যুব রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সার্টিফিকেট বিতরণ বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১৫ শিক্ষার্থী বাড়তি ৭ মেঘাওয়াট বিদ্যুৎ যোগ করে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি তাড়াইলে অতি বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক নান্দাইলে জাঁকজমকপূর্ণ ভাবে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

বাড়তি ৭ মেঘাওয়াট বিদ্যুৎ যোগ করে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

ভ্রাম্যমান রিপোর্টার নান্দাইল :
  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি------------ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ১৩ ইউনিয়ন ও পৌরসভায় বিদ্যুৎ সমস্যার সমাধান ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নান্দাইল উপজেলা আহবায়ক ও বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী। তিনি উপজেলা পৌরসভা সহ তের ইউনিয়ন চষে বেড়ানোর সময় প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে জনগণের মনের কথা কাছ থেকে শুনেছিলেন।

বিশেষ করে বিদ্যুতের ঘাটতি রাস্তাঘাটের বেহাল দশা, সহ বিভিন্ন সমস্যাদি সরজমিন পরিদর্শন করে চিহ্নিত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রথম দফায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ পান। দায়িত্ব পাওয়ার পর ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তা উদ্বোধন করেন।

পাঁচ লাখ অধিবাসীদের ভাগ্যে উন্নয়নে বিশেষ করে বিদ্যুতের ঘাটতি পুরণে সংশ্লিষ্ট দফতরে ডিও লেটার প্রদান করেন। এবং ইতিমধ্যে ৭ কিলোওয়াট বিদ্যুৎ যোগ হতে যাচ্ছে। যা নান্দাইলবাসীর অত্যন্ত সুখকর সংবাদ। নান্দাইলবাসীর প্রতি সুনজর দেয়া বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ।

তিনি বলেন, আমি আমার পুর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে বিশেষ করে আমার বাবা মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরীকে প্রিয় নান্দাইল বাসী বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়ে ছিলেন উনি নান্দাইল বাসীর উন্নয়নে কাজ করে গেছেন।

আমাকে ও নান্দাইল বাসী বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে সংসদে পাঠিয়েছেন। আমি নির্বাচন চলাকালীন সময়ে জনগণের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছি তা আমি অক্ষরে অক্ষরে পালন করতে চেষ্টা করব। তিনি আরও বলেন, আমি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়েছি রাস্তাঘাটের দুর্দশা স্বচক্ষে অবলোকন করেছি আমি চাই প্রতিটি নাগরিক যেন তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয়। ইতিমধ্যে বিদ্যুতের ঘাটতি পুরন কল্পে ৭ কিলোওয়াট যোগ হচ্ছে।

পরবর্তীতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। বিদ্যুতের এই প্রাপ্তির বিষয়ে রাজগাতী ইউনিয়নের ৮ ইউনিট খলাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত হেলথ ইন্সপেক্টর আলহাজ্ব মো ময়েজ উদ্দিন মিয়া জানান,নান্দাইল থেকে আমরা একজন উচ্চশিক্ষিত যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠিয়েছি, যিনি নান্দাইল বাসীকে বহুদূর এগিয়ে নিয়ে যাবেন এতে আমরা ভীষণ আশাবাদী। ইতিমধ্যে ৭ মেঘাওয়াট যুক্ত হওয়ায় তিনি অভিনন্দন জ্ঞাপন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..