বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগে ৬ বিঘা জমির আমন চারা উপড়ে ফেলার অভিযোগ মোরেলগঞ্জে ২৩ সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯ কিশোরগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত নান্দাইলে ৬টি অবৈধ জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৮২৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। এই মধুর সময়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা। এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের দেশেই জিতেছিল বাংলাদেশ; এবার জয় দেশের মাটিতে। দলটির বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় টাইগারদের।

প্রথম ইনিংসে শান্তর সেঞ্চুরি ও মুমিনুল-মুশফিকের জোড়া ফিফটিতে ৪১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে আজানের সেঞ্চুরির পরও মিরাজের ফাইফারে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে শান্ত ও মুমিনুলের ফিফটিতে ২৪০ রানে ডিক্লেয়ার করে বাংলাদেশ। এতে করে মিরপুর টেস্টে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রানের। কিন্তু নাহিদ রানার ফাইফারে পাকিস্তান গুটিয়ে যায় ১৬৩ রানে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..