সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়া ( মেন্তু) বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৬০ বার পঠিত
ছবি: সংগৃহীত

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে খাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা বিটুল বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি খাউলিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা পথসভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা বিটুল বিশ্বাস। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন মোরেলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জালাল মীর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহিউদ্দিন সরদার, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মো. সামসু হুদা শামীম, যুবদল নেতা মামুনুর রশীদ, বিএনপি নেতা গফফার হাওলাদর, যুবদল নেতা মো. আবুল বাসারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা বিটুল বিশ্বাস বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক পরিস্থিতি বিনষ্ট করে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টি করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না। তারা রাজনৈতিক কর্মসূচি পালনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশকে ঘিরে খাউলিয়া বাজার এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..