ময়মনসিংহের নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়নে খলাপাড়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবী আলহাজ্ব মো আব্দুস সাত্তার ভুইয়া ওরুফে মেন্তু।
গতকাল রবিবার বেলা ৩ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮০ । আজ সোমবার বেলা ১১ টায় জানাযার নামাজের পর পারিবারিক কবরস্থানের সমাহিত হন। বিশিষ্ট সমাজ সেবা জীবদ্দশায় অবিভক্ত ৩নং ওয়ার্ডের সাবেক দুই দুই বারের ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
শুধু তাই নয় পাশ্ববর্তী তাড়াইল উপজেলার ঐতিহ্যবাহী পুরুড়া উচ্চ বিদ্যালয়ে সুদীর্ঘ সময় গভর্নিং বডির সদস্য ও সাবেক বিচারপতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের হাতে গড়া নিজ জন্মভিটা পেমই রেডক্রিসেন্ট হাসপাতালের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। একজন সামাজিক শিক্ষানুরাগী ব্যক্তি হিতকর কল্যাণ কাজে জীবনের সিংহভাগ সময় ব্যয় করেছেন।
তিনি আজ আর নেই। তাঁর শেষ বিদায়ের যাত্রায় উপস্থিত হয়ে অনুভুতি ব্যক্ত করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার মমতাজ খোকন ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান ভুইয়া সাবেক ইউপি চেয়ারম্যান মো: রোকন উদ্দিন,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাহিত্যিক আব্দুল হামিদ রতন নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মো মাহবুবুর রহমান বাবুল, বিশিষ্ট সমাজ সেবক মো: মোজাহিদ উদ্দিন ভুইয়া খোকন, বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক পুরুড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি একে এম হারুন অর রশিদ রাজগাতী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো আতাউর রহমান বুলবুল সদস্য সচিব মো ইমরান হাসান খোকা, বিএনপির কেন্দুয়া উপজেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো সাইফুল ইসলাম ভুইয়া লিটন বিশিষ্ট সমাজ সেবী মো: আব্দুর রাশিদ মাষ্টার, মাওলানা ইসলাম উদ্দিন বিশিষ্ট সমাজ সেবী ও মরহুমের একমাত্র পুত্র মো,রুহুল আমিন ভুইয়া ভুট্রো প্রমুখ। বক্তারা মরহুমের দীর্ঘ সামাজিক ও রাজনৈতিক জীবনের স্মৃতি চারন করেন।
তার মৃত্যুতে নান্দাইল প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি বাসাস নান্দাইল শাখা, ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখা নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।