বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯ কিশোরগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত নান্দাইলে ৬টি অবৈধ জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন

কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত

​কাঠালিয়া সংবাদদাতা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাঁঠালিয়া উপজেলা শাখার সহ-সভাপতি এবং কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত হয়েছেন।

​দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শকে ধারণ করে স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাঁঠালিয়া উপজেলা শাখার সহ-সভাপতি এবং কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এর আগে তিনি কোতোয়ালি থানা তাঁতি দলের সাবেক সদস্য সচিব হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব সম্পন্ন করেছেন। তার এই দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও রাজপথের সক্রিয় ভূমিকার মূল্যায়ন হিসেবে তাকে কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতির গুরুদায়িত্ব প্রদান করা হয়েছে।

​নবনিযুক্ত সভাপতি মোঃ শামসুল হক সুমন তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং ঢাকা মহানগর দক্ষিণ তাঁতি দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

​এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমাকে যে আস্থা ও বিশ্বাস রেখে ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। তাঁতি দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং দেশ ও দলের যেকোনো আন্দোলনে রাজপথে থেকে সর্বাত্মক ভূমিকা রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

​মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত হওয়ায় কাঁঠালিয়া উপজেলা ওলামা দল, যুবদলসহ জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..