মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আমতলীতে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা ও সহযোগী আটক

আমতলী (বরগুনা) প্রতিবেদক :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৭৭৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ দুই ব্যক্তিকে আটক করেছে আমতলী থানা পুলিশ। আটককৃতদের মধ্যে একজন সাবেক পৌর ছাত্রদলের সদস্য সচিব বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে খোন্তাকাটা বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— আমতলী পৌরসভার নতুনবাজার বাঁধঘাট এলাকার মৃত গাজী আব্দুল জলিলের ছেলে সাবেক পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী এবং মাদারীপুর জেলার লক্ষীগঞ্জ এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছেলে সুজন হাওলাদার।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই কমল চন্দ্র দে ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল খোন্তাকাটা বটতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত জনি গাজী ও সুজন হাওলাদারকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা বলে পুলিশের ধারণা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার অভিযোগ থাকলেও সাম্প্রতিক সময়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অভিযানের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, “মাদক, চাঁদাবাজি, ইভটিজিং, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, “উদ্ধারকৃত ইয়াবার জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..