শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে শহীদ আরমানসহ সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা বৃক্ষরোপণ কর্মসূচি ও অভিভাবক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায় কাঁঠালিয়ার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার: চরম জনদুর্ভোগে ইউনিয়নবাসী পালিত কুকুরের বীরত্বে আটক গরুচোর আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ এনবিআরের শহিদুল ইসলামের দেশজুড়ে শত কোটি টাকার সাম্রাজ্য:স্বপরিবারে মালয়েশিয়ায় চম্পট! প্রাণিসম্পদের প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিমের হাতে কর্মকর্তারা জিম্মি ! আরপিসিএল’র এমডি নিয়োগে নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ! গুলশান সাব-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

পালিত কুকুরের বীরত্বে আটক গরুচোর

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে গরু চুরি করতে গিয়ে বাড়ির পালিত কুকুরের আক্রমণে কাবু হয়েছেন এক ব্যক্তি। পরে বাড়ির গৃহিণী তাকে আটক করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বুধবার দিবাগত রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে আহসানুল করিম নিয়াজের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি ওই এলাকার সোবাহান মৃধা (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহসানুল করিম নিয়াজ ঢাকায় চাকরি করেন। তার অনুপস্থিতিতে স্ত্রী-সন্তান বাড়িতে বসবাস করেন। অভিযোগ রয়েছে, সোবাহান মৃধা দীর্ঘদিন ধরে ওই বাড়ির পুকুরের মাছসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে আসছিলেন। চুরির উপদ্রব থেকে রক্ষা পেতে বাড়ির মালিক একটি কুকুর পালন করেন।

বুধবার গভীর রাতে সোবাহান মৃধা গরু চুরির উদ্দেশ্যে গোয়ালঘরে প্রবেশ করলে কুকুরটি তাকে টের পেয়ে ধাওয়া করে। একপর্যায়ে কুকুরের কামড়ে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কুকুরের চিৎকার শুনে বাড়ির গৃহিণী তানিয়া আক্তার সুখী ঘটনাস্থলে এসে তাকে আটক করেন। পরে স্থানীয় লোকজনকে খবর দিলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গৃহিণী তানিয়া আক্তার সুখী বলেন, গরু চুরি করতে গোয়ালঘরে ঢুকেছিল সোবাহান। আমার পালিত কুকুর তাকে ধরে ফেলে। পরে আমি গিয়ে তাকে আটক করি এবং স্থানীয়দের খবর দিই। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল চৌধুরী বলেন, আহত ব্যক্তির শরীরে কুকুরের কামড়ের একাধিক ক্ষত রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..