শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীনের ১৭টি চুক্তি-সমঝোতা স্মারক সই বিশ্বকাপে সর্বোচ্চ লালকার্ডের রেকর্ড ব্রাজিলের দখলের চীনের করিডোর প্রস্তাবকে ইতিবাচক দেখছে সরকার: মাহাদী আমিন শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হোসেনি দালান থেকে শুরু তাজিয়া মিছিল ডিভোর্সের পর দীর্ঘ অনুপস্থিতি, সাবেক স্বামীর মৃত্যুর পর সম্পত্তিতে সক্রিয়—মিরা খানকে ঘিরে বিতর্ক অধ্যাপক এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল চীনের সঙ্গে ২ চুক্তিসহ ১৩ সমঝোতা স্মারক সই বামনার মেয়ে মঠবাড়িয়ার স্ত্রী, স্বামী শশুর শাশুড়ির নির্যাতনে গৃহবধূ বিচার চেয়ে কাঠালিয়া প্রেস ক্লাবে

বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৭৬২ বার পঠিত

বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের নতুন সভাপতি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র, বাণিজ্যমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, এমপি।

সংসদের সহকারী সচিব মামুনুর রশীদের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, সংসদীয় এ এই কমিটির বাকি সদস্যরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী নোয়াখালী ৩ আসনের সাংসদ বরকত উল্লাহ ভুলু, বিসিবির সাবেক চেয়ারম্যান, খুলনা ৫ আসনের সাংসদ আলী আসগর লবী, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী ১ আসনের সাংসদ খাইরুল কবির খোকন, মৌলভীবাজার ৩ আসনের সাংসদ নাসের রহমান, চট্রগ্রাম ১০ আসনের সাংসদ সাঈদ আল নোমান, ঢাকা ১২ আসনের জামায়েত ইসলামীর সাইফুল আলম, কুড়িগ্রাম-২ এর আতিকুর রহমান মুজাহিদ ও সংরক্ষিত নারী আসনের নিলুফার চৌধুরী মনি এবং জেবা আমিন খান।

কমিটির সভাপতি পটুয়াখালী-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, এমপি, রাশিয়াতে ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বাংলাদেশের ডিফেন্স এডভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

সংসদীয় বিষয়াবলি এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ ও রাশিয়া একমত হয়ে এই কমিটি গঠন করে। সংসদীয় কূটনীতি এবং পেশাদারী বিনিময়ের মাধ্যমে আইনপ্রণেতাদের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে এই কমিটি কাজ করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..