বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ

ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫৮১৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের খেলা। এ পর্বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী দল জাপান। ভুল করলেই বিশ্বকাপ থেকে বিদায়। তাই সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নামতে হবে দু’দলকে।

সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় খেলা শুরু হবে।

গোলপোস্টের নিচে বরাবরের মতো দায়িত্বে থাকবেন অ্যালিসন বেকার। পুরো গ্রুপ পর্বে মাত্র একটি গোল হজম করা এ লিভারপুল গোলরক্ষক দুর্দান্ত ফর্মেই রয়েছেন। স্কটল্যান্ডের বিপক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেছিলেন তিনি।

সেন্টার-ব্যাক জুটিতে থাকবেন অধিনায়ক মার্কিনিওস ও গাব্রিয়েল মাগালায়েস। দুই ফুলব্যাকে দেখা যেতে পারে দানিলো ও ডগলাস সান্তোসকে।

মাঝমাঠে জাপানের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থামানোর দায়িত্ব থাকবে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেসের কাঁধে। দুই ম্যাচ ধরেই ছন্দে থাকা এ জুটির সঙ্গে আক্রমণভাগে বাড়তি সৃজনশীলতা আনতে লুকাস পাকেতাকেও শুরুর একাদশে দেখা যেতে পারে।

চোটের কারণে রাফিনহা না থাকায় একাদশে জায়গা পেতে পারেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ খেলেন। আক্রমণের মূল ভরসা অবশ্যই ভিনিসিয়ুস জুনিয়র। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চার গোল ও একটি অ্যাসিস্ট করা এ ফরোয়ার্ডের সঙ্গে স্ট্রাইকিং জুটিতে থাকতে পারেন তিন গোল করা ম্যাথেউস কুনিয়া।

তবে ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহ নেইমার জুনিয়রকে ঘিরে। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে আগের ম্যাচে শেষ ২০ মিনিট খেলেছিলেন তিনি। এবারও শুরু থেকেই তাকে মাঠে নামানোর সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি বুঝে দ্বিতীয়ার্ধে নেইমারকে ব্যবহার করতে পারেন আনচেলত্তি। একই সঙ্গে বদলি হিসেবে সুযোগ পেতে পারেন তরুণ এন্দ্রিকও।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

জাপানের সম্ভাব্য একাদশ: জিওন সুজুকি, সুইয়োশি ওয়াতানাবে, হিরোকি ইতো, কো ইতাকুরা, রিতসু দোয়ান, আইউমু সেকো, আও তানাকা, কেইতো নাকামুরা, দাইজেন মায়েদা, আইয়াসে উয়েদা ও দাইচি কামাদা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..