বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫৮২২ বার পঠিত
ছবি : সংগৃহীত

বুকে কাঁপন ধরানো ম্যাচে ডিআর কঙ্গোকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো ইংল্যান্ড। প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেও দারুণ ‘কাম ব্যাক’ করেছে থ্রি লায়ন্সেরা।

হেরি কেইনের জোড়া গোলে ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে ইংল্যান্ড পেয়ে গেছে প্রি কোয়ার্টারের টিকিট।

খাতা-কমলে হয়তো ম্যাচটা কঙ্গো হেরেছে। তারপরও তারা যা করলো ৎবাহবাই দিতে হবে। প্রতিপক্ষ নিয়ে ইংল্যান্ডের কোনো চিন্তা থাকার কথা নয়। দাপটের সঙ্গে গোলের আনন্দে মেতে উঠার কথা। কিন্তু তাদের লড়াই করতে হলো ৭৫ মিনিট। দাঁতে দাঁত কামড়ে লড়েছে আফ্রিকার প্রতিনিধিরা।

তবে ৭৫ মিনিটে আসে মাহেন্দ্রক্ষণ। কেইনের হেড কঙ্গোর গোলরক্ষ এমপাসিকে ফাঁকি দেন। এরপর ঠিক ১১ মিনিট পর ডানপায়ের কোনাকুনি জোরালো শটে ভেঙে দেন বাধার দেয়াল। কঙ্গোর কফিনে শেষ পেরেকটি ঠুকে কেইন ম্যাচের এপিটাফ লিখে ফেলেন। এতেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় ডিআর কঙ্গো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..