কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক শেখ খায়রুল কবির আহমেদ এবং সদস্য সচিব এ কে এম আতিকুর রহমান বাবুর যৌথ স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. মহিউদ্দিন মাসুদকে আহ্বায়ক এবং আরাফাত হোসেন মুরাদকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাইফুল ইসলাম বাদল দায়িত্ব পেয়েছেন।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আলমগীর হোসেন, শাফায়াত উল্লাহ মোহাম্মদ ওয়াসি, মো. আব্দুল মবিন, মো. মঈন উদ্দিন, মো. নিয়ামত হোসেন (শুভ), মো. লাদেন মিয়া, মো. নাছির উদ্দিন, মো. আব্দুল হাই ভূঁইয়া, মো. কবির আহম্মদ মামুন ও মো. হাবিবুর রহমান।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ কাউসার হোসেন।
যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আবুল কায়সার, মো. সামুন সিদ্দিকী, মো. মাহমুদুল হাসান, মো. সুরাপ মিয়া, শেফাউল হাসান রাব্বি, মো. মুত্তাছিন বিল্লাল, মো. বায়েজিদ মিয়া, মো. বিল্লাল হোসেন, মো. আজিজুল ইসলাম, মাহমাদুল ও মো. নূরুল ইসলাম।
এ ছাড়া কমিটিতে বিভিন্ন পর্যায়ের আরও সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত এ আহ্বায়ক কমিটি তাড়াইল উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।