সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত

সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও এর কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে আমতলীতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে চুনাখালী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

চুনাখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এবং আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। একই সঙ্গে বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী ও শিশু নির্যাতন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কেও সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, “সচেতনতার অভাবে শিক্ষার্থী ও তাদের পরিবারকে নানা ধরনের ক্ষতির মুখে পড়তে হয়। তাই নিজেদের নিরাপদ রাখতে এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীকে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

সভায় বক্তারা শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং যেকোনো ধরনের অনলাইন হয়রানি বা অপরাধের শিকার হলে দ্রুত অভিভাবক ও প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..