বরগুনার বেতাগী উপজেলা প্রশাসনের উদ্যোগে বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে সোমবার দুপুরে সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকের অপব্যবহার ও কুফল বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। এছাড়া এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন, বেতাগী; সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর-রশিদ হাওলাদার, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহীন।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় ইন্টারনেট ব্যবহারের সচেতনতা এবং সাইবার বুলিং থেকে সুরক্ষিত থাকার উপায়, বাল্যবিবাহের কুফল এবং এর বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকের কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সতর্ক করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।একটি সুন্দর, নিরাপদ ও সুশিক্ষিত সমাজ গঠনে শিক্ষার্থীদের মাঝে এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়