মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা

তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইলে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

‘দ্রোহ ও জাগরণের জুলাই-২০২৬’ স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন সিএনজি স্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, এর তাৎপর্য এবং ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দাবিও তুলে ধরেন তারা।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাঈমুর রহমানের সভাপতিত্বে এবং কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শরীফ ভূঁইয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তানভীর আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন জিহাদী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক আকন্দ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ মো. সাইফুল ইসলাম এবং সহ-সভাপতি ও জাতীয় ওলামা-মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রউফ (প্রমুখ)।

এ সময় জাতীয় ওলামা-মশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হুমায়ূন আবদুর রহীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি জুবায়ের আহমাদ জুয়েল, ছাত্র অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম বিন শফিক, মারকাযুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা নূরুদ্দীন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..