সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে আলোচনায় সালেহ মোঃ আদনান বেতাগীতে জমি সংক্রান্ত বিরোধে আপন ভাইকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার আহ্বান আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা আদমদীঘিতে প্রভাবশালীর চাপে সিলগালা সার গুদাম খুলে দিল কর্তৃপক্ষ ইমন হত্যার বিচার দাবিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অর্ণবের মৃত্যু নিয়ে দুইমাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে আলোচনায় সালেহ মোঃ আদনান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
সালেহ মোঃ আদনান..................................................ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে ক্লিন ইমেজের ছাত্রনেতা সালেহ মোঃ আদনানের নাম আলোচনায় রয়েছে।

তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা সালেহ মোঃ আদনান বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগের কমিটিতেও একই পদে দায়িত্ব পালন করেন তিনি। বরগুনা জেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর ২০১০ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাধ্যমে রাজধানীর রাজনীতিতে সক্রিয় হন।

বরগুনা সরকারি কলেজে অধ্যয়নকালে ১/১১-এর সরকারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন আদনান। পরবর্তী সময়ে ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে হামলা ও নির্যাতনের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও নিতে হয় তাঁকে। পরে তাঁকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনবিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেন। এছাড়া বিএনপির এক দফা দাবির আন্দোলনকে কেন্দ্র করে আয়োজিত বিভাগীয় সমাবেশ, তারুণ্যের সমাবেশ, রোডমার্চ, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি এবং বিভিন্ন হরতাল-অবরোধেও সক্রিয় ছিলেন।

ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলকে ঘিরে সৃষ্ট সংকটের সময়ও দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময়ে মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন।

সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে আসন্ন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে সালেহ মোঃ আদনানের নাম গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে বলে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..