বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

বরগুনা জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

বরগুনা (জেলা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৭৯৯ বার পঠিত
ছবি : সংগৃহীত

১৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিকায় বরগুনা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা সভাপতিত্বে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত।

সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম মাসুদ, সহকারী পুলিশ সুপার, (আমতলী সার্কেল) সহ জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইনচার্জবৃন্দ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত সদস্যদের মধ্য হতে অনেকে তাদের সমস্যা তুলে ধরেন এবং সমাধান প্রদান করেন। সমাপনী বক্তব্যে জেলা পুলিশ সুপার পুলিশের করনীয় ও বর্জনীয় বিষয় সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া বিগত মাসে অবৈধ মাদক উদ্ধার, ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলা ডিটেক্টসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার এবং সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে অফিসারদেরকে অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..